রাষ্ট্রপতি পদে ফখরুলই সেরা প্রার্থী, মন্তব্য আসিফ নজরুলের
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে যোগ্য ব্যক্তি। গত শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিমত ব্যক্ত করেছেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল উল্লেখ করেন, মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী এবং সুবক্তা হিসেবে রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দলের হাল ধরে রাখতে ফখরুলকে নানাভাবে নির্যাতন ও ত্যাগের শিকার হতে হয়েছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বোঝাপড়া এবং বেগম খালেদা জিয়ার কাছে তার সন্তানসম স্থান তাকে এই পদের জন্য উপযুক্ত করেছে।
তিনি আরও লিখেন, বিএনপিতে উপযুক্ত অন্যান্য নেতাও রয়েছেন। তবে সব বিষয় বিবেচনা করলে মির্জা ফখরুলই এগিয়ে আছেন। যদি কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়, তবে তিনি অন্যতম সেরা পছন্দ হবেন।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর কাল, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি
বাঁশখালীর বন্যাদুর্গতদের জন্য ১০০ ঘর, রোববার হস্তান্তর
চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্যার্তদের পাশে দাঁড়াতে আসছেন
মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল জনগণের গণতান্ত্রিক সংগ্রাম
রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি, ঢাকা-রোম রুটে ফ্লাইট বিলম্বিত
বৃষ্টির জেরে স্বস্তি, মাঝারি মানে ঢাকার বাতাস

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে ফখরুলই সেরা প্রার্থী, মন্তব্য আসিফ নজরুলের
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে যোগ্য ব্যক্তি। গত শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিমত ব্যক্ত করেছেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল উল্লেখ করেন, মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী এবং সুবক্তা হিসেবে রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দলের হাল ধরে রাখতে ফখরুলকে নানাভাবে নির্যাতন ও ত্যাগের শিকার হতে হয়েছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বোঝাপড়া এবং বেগম খালেদা জিয়ার কাছে তার সন্তানসম স্থান তাকে এই পদের জন্য উপযুক্ত করেছে।
তিনি আরও লিখেন, বিএনপিতে উপযুক্ত অন্যান্য নেতাও রয়েছেন। তবে সব বিষয় বিবেচনা করলে মির্জা ফখরুলই এগিয়ে আছেন। যদি কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়, তবে তিনি অন্যতম সেরা পছন্দ হবেন।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর কাল, নেওয়া হয়েছে…
বাঁশখালীর বন্যাদুর্গতদের জন্য ১০০ ঘর, রোববার হস্তান্তর
চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্যার্তদের পাশে দাঁড়াতে…