রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি, ঢাকা-রোম রুটে ফ্লাইট বিলম্বিত
ইতালির রোমে অবস্থিত ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে অপ্রত্যাশিত কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ঢাকা থেকে রোম ও টরন্টোগামী রুটের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের যাতায়াতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।
শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, টরন্টো-রোম-ঢাকা রুটে আসা বিজি-৩০৬ ফ্লাইটের বিমানটিতে এই ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পরীক্ষা এবং ত্রুটি নিরসনের কাজ চলমান রয়েছে। একই বিমানটি ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটে ব্যবহার করার কথা থাকায় ওই ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

বর্তমানে রোমে আটকে পড়া বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হোটেল ও খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এদিকে, শনিবার দুপুর ১টায় ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে বিজি-৩০৫ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে ঢাকায় ফিরে আসা বিজি-৩০৬ ফ্লাইটটির নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রোমে বিমানের যান্ত্রিক ত্রুটি, ঢাকা-রোম রুটে ফ্লাইট বিলম্বিত
ইতালির রোমে অবস্থিত ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে অপ্রত্যাশিত কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ঢাকা থেকে রোম ও টরন্টোগামী রুটের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের যাতায়াতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।
শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, টরন্টো-রোম-ঢাকা রুটে আসা বিজি-৩০৬ ফ্লাইটের বিমানটিতে এই ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পরীক্ষা এবং ত্রুটি নিরসনের কাজ চলমান রয়েছে। একই বিমানটি ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটে ব্যবহার করার কথা থাকায় ওই ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

বর্তমানে রোমে আটকে পড়া বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হোটেল ও খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এদিকে, শনিবার দুপুর ১টায় ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে বিজি-৩০৫ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে ঢাকায় ফিরে আসা বিজি-৩০৬ ফ্লাইটটির নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…