দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৯:৩৬ এএম
দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনভর আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...