নতুন নৌবাহিনী প্রধানের কাঁধে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ নৌবাহিনীর নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, খোন্দকার মিসবাহ উল আজীম আজ ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন এবং একই দিনে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তাকে মোট তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
নতুন নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী তিন বছর তিনি বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্ব দেবেন।
সম্পর্কিত খবর
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে কামরাঙ্গীরচরে নির্মাণশ্রমিকের মৃত্যু
চার বিভাগে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা হাওয়ার আভাস
কলকাতায় বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার তারিক চয়নের পদত্যাগ
লটারিতেই বদলি হলেন ৫২ জন সচিব, স্বচ্ছতা দেখাল ঢাকা জেলা…
হজ ২০২৭: আগামী ২৭ জুলাই থেকে শুরু নিবন্ধন, ফি ৩.৫…
জেমিসন হাসপাতাল ঘুরে দাঁড়াচ্ছে, অবহেলা মেনে নেবে না শামীম

আরও পড়ুন

নতুন নৌবাহিনী প্রধানের কাঁধে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ নৌবাহিনীর নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, খোন্দকার মিসবাহ উল আজীম আজ ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন এবং একই দিনে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তাকে মোট তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
নতুন নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী তিন বছর তিনি বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্ব দেবেন।
সম্পর্কিত খবর
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে কামরাঙ্গীরচরে নির্মাণশ্রমিকের মৃত্যু
চার বিভাগে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা…
কলকাতায় বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার তারিক চয়নের পদত্যাগ
লটারিতেই বদলি হলেন ৫২ জন সচিব, স্বচ্ছতা দেখাল…
হজ ২০২৭: আগামী ২৭ জুলাই থেকে শুরু নিবন্ধন,…
জেমিসন হাসপাতাল ঘুরে দাঁড়াচ্ছে, অবহেলা মেনে নেবে না…