গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে ছুটল তরুণ, সার্জেন্টের খপ্পরে ছয় মাসের সাজা
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে একটি গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালানোর সময় রবিন (১৯) নামের এক তরুণকে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ধরা পড়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আদালতে পাঠানো হলে ছয় মাসের কারাদণ্ড শুনিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মতিঝিল ট্রাফিক জোনের বরাত দিয়ে তিনি জানান, দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে যানবাহন চেকিংয়ে নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। একটি প্রাইভেটকার থামিয়ে কাগজপত্র যাচাই চলাকালে চালক এক সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় গাড়ির ভেতরে থাকা রবিন একটি মানিব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে।
ঘটনাটি সার্জেন্টের চোখে পড়তেই তিনি ছুটে গিয়ে তরুণটিকে আটকান। এরপর ধৃত রবিনকে মতিঝিল থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পরে মতিঝিল থানা পুলিশ তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াত অনুমোদন
সম্পত্তি দানে আজীবন ভোগের অধিকার মিলল, শরিয়াহ প্রশ্নে বিতর্ক
সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, সংসদে পাসের পথে নতুন…
শাহজালাল বিমানবন্দরে ২৫টি অত্যাধুনিক বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র স্থাপন
বিদেশি পুঁজি টানতে হংকংয়ের সঙ্গে ১০ বছরের চুক্তির প্রস্তাব অনুমোদন
বড়পুকুরিয়ার কয়লায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে ছুটল তরুণ, সার্জেন্টের খপ্পরে ছয় মাসের সাজা
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে একটি গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালানোর সময় রবিন (১৯) নামের এক তরুণকে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ধরা পড়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আদালতে পাঠানো হলে ছয় মাসের কারাদণ্ড শুনিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মতিঝিল ট্রাফিক জোনের বরাত দিয়ে তিনি জানান, দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে যানবাহন চেকিংয়ে নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। একটি প্রাইভেটকার থামিয়ে কাগজপত্র যাচাই চলাকালে চালক এক সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় গাড়ির ভেতরে থাকা রবিন একটি মানিব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে।
ঘটনাটি সার্জেন্টের চোখে পড়তেই তিনি ছুটে গিয়ে তরুণটিকে আটকান। এরপর ধৃত রবিনকে মতিঝিল থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পরে মতিঝিল থানা পুলিশ তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াত অনুমোদন
সম্পত্তি দানে আজীবন ভোগের অধিকার মিলল, শরিয়াহ প্রশ্নে…
সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, সংসদে পাসের…
শাহজালাল বিমানবন্দরে ২৫টি অত্যাধুনিক বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র স্থাপন
বিদেশি পুঁজি টানতে হংকংয়ের সঙ্গে ১০ বছরের চুক্তির…