ত্রয়োদশ জাতীয় সংসদে একসঙ্গে গঠিত হলো চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদে একসঙ্গে গঠিত হলো চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান মেনে চারটি স্থায়ী ও সংসদীয় কমিটি গঠিত হয়েছে। এগুলো হলো কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। একই দিনে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

অন্যদিকে কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি মোতাবেক ২৪৪ বিধিতে উল্লিখিত কাজ সম্পাদনের জন্য ৮ সদস্যবিশিষ্ট সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে। সদস্যদের মধ্যে রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)। এই কমিটিগুলো সংসদের কার্যক্রম পরিচালনা এবং সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...