বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাঁশখালীতে হামলা, মা-মেয়েসহ আহত ৩, মামলা দায়ের
চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে বিরোধের জের ধরে এক নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বুধবার (২২ জুলাই) বাঁশখালী থানায় এ মামলা করেন।
মামলায় উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকার মোহাম্মদ মোরশেদ (২৮), মো. ছৈয়দ (২১), মো. রাসেল (২২), মো. রাকিব (১৯), মো. ইসহাক (১৯) ও ওসমানকে (২২) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল নিয়ে এলাকার কিশোর গ্যাং নেতা মোরশেদের সাথে তরুণ রাকিবের কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হলেও পরে মোরশেদ দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। রাকিবকে উদ্ধার করতে এসে প্রতিবেশী আয়েশা বেগম, তার মেয়ে রাবেয়া বেগম ও আরেক প্রতিবেশী আজিম উদ্দিন হামলাকারীদের দেওয়া কোপে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করতে এলে আসামিরা মামলা বা সালিশ না করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশ মামলাটি তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাঁশখালীতে হামলা, মা-মেয়েসহ আহত ৩, মামলা দায়ের
চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে বিরোধের জের ধরে এক নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বুধবার (২২ জুলাই) বাঁশখালী থানায় এ মামলা করেন।
মামলায় উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকার মোহাম্মদ মোরশেদ (২৮), মো. ছৈয়দ (২১), মো. রাসেল (২২), মো. রাকিব (১৯), মো. ইসহাক (১৯) ও ওসমানকে (২২) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল নিয়ে এলাকার কিশোর গ্যাং নেতা মোরশেদের সাথে তরুণ রাকিবের কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হলেও পরে মোরশেদ দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। রাকিবকে উদ্ধার করতে এসে প্রতিবেশী আয়েশা বেগম, তার মেয়ে রাবেয়া বেগম ও আরেক প্রতিবেশী আজিম উদ্দিন হামলাকারীদের দেওয়া কোপে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করতে এলে আসামিরা মামলা বা সালিশ না করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশ মামলাটি তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…