কলকাতায় বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার তারিক চয়নের পদত্যাগ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে কর্মরত প্রেস মিনিস্টার মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন সরেছেন। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের কথা জানিয়েছেন।
তারিক চয়ন জানান, ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি এই পদ থেকে সরে এসেছেন। কলকাতায় দেড় বছরের কর্মময় জীবনের অভিজ্ঞতাকে তিনি সুন্দর বলে উল্লেখ করেছেন। তার দায়িত্ব পালনের বিষয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভবিষ্যতে কলকাতায় তার অফিস ও সহকর্মীদের নিয়ে একটি বই লেখার ইচ্ছার কথাও জানিয়েছেন এই কূটনীতিক। ২০২৪ সালের ৬ নভেম্বর অন্তর্বতী সরকার তাকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দিয়েছিল।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

কলকাতায় বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার তারিক চয়নের পদত্যাগ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে কর্মরত প্রেস মিনিস্টার মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন সরেছেন। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের কথা জানিয়েছেন।
তারিক চয়ন জানান, ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি এই পদ থেকে সরে এসেছেন। কলকাতায় দেড় বছরের কর্মময় জীবনের অভিজ্ঞতাকে তিনি সুন্দর বলে উল্লেখ করেছেন। তার দায়িত্ব পালনের বিষয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভবিষ্যতে কলকাতায় তার অফিস ও সহকর্মীদের নিয়ে একটি বই লেখার ইচ্ছার কথাও জানিয়েছেন এই কূটনীতিক। ২০২৪ সালের ৬ নভেম্বর অন্তর্বতী সরকার তাকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দিয়েছিল।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…