মিরপুর থানা চত্বরের ঝোপে মিললো জং ধরা চাইনিজ রাইফেল
রাজধানীর মিরপুর মডেল থানার নিজস্ব ভবনের পেছনের ঝোপ থেকে একটি পরিত্যক্ত চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে থানা প্রাঙ্গণের অব্যবহৃত ঝোপঝাড় তল্লাশি করার সময় এই অস্ত্রটি পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সকাল সাড়ে ১০টার দিকে থানার পেছনের এলাকা পরিদর্শনের সময় ঝোপের ভেতর ওই রাইফেলটি দেখতে পান স্থানীয় পুলিশ সদস্যরা। পরে তা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি বেশ জং ধরা একটি চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কীভাবে এবং কারা থানা কমপ্লেক্সের ভেতরে এই অস্ত্রটি ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে এমন অস্ত্র পাওয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পুলিশ প্রশাসন।
সম্পর্কিত খবর
হজের বিমান ভাড়া নিয়ে লুটপাট, অনিয়মে জড়িতদের বিচারের দাবি
সাত কোটি টাকা আত্মসাৎ: বেস্টওয়ে ল্যান্ড এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে…
নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, মূলহোতা গ্রেফতার
এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটি, দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস
খিলগাঁওয়ে ঢাকা ব্যাংকের নতুন বুথ, সেবার মান বাড়াতে মরিয়া সরকার
ডিএসসিসিতে নাগরিক সেবা সহজীকরণে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন

আরও পড়ুন

মিরপুর থানা চত্বরের ঝোপে মিললো জং ধরা চাইনিজ রাইফেল
রাজধানীর মিরপুর মডেল থানার নিজস্ব ভবনের পেছনের ঝোপ থেকে একটি পরিত্যক্ত চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে থানা প্রাঙ্গণের অব্যবহৃত ঝোপঝাড় তল্লাশি করার সময় এই অস্ত্রটি পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সকাল সাড়ে ১০টার দিকে থানার পেছনের এলাকা পরিদর্শনের সময় ঝোপের ভেতর ওই রাইফেলটি দেখতে পান স্থানীয় পুলিশ সদস্যরা। পরে তা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি বেশ জং ধরা একটি চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কীভাবে এবং কারা থানা কমপ্লেক্সের ভেতরে এই অস্ত্রটি ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে এমন অস্ত্র পাওয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পুলিশ প্রশাসন।
সম্পর্কিত খবর
হজের বিমান ভাড়া নিয়ে লুটপাট, অনিয়মে জড়িতদের বিচারের…
সাত কোটি টাকা আত্মসাৎ: বেস্টওয়ে ল্যান্ড এমডিসহ ১৭…
নীলফামারীর অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, মূলহোতা গ্রেফতার
এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটি, দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস
খিলগাঁওয়ে ঢাকা ব্যাংকের নতুন বুথ, সেবার মান বাড়াতে…