চট্টগ্রামে ইয়াবা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা ও মো. শফির পুত্র ৩৭ বছর বয়সী সোহেল আদালতে উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সাজা দেন। আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সম্পর্কিত খবর
পরমাণু প্রযুক্তি দিয়ে ক্যানসার চিকিৎসা: ভিয়েনায় বাংলাদেশের অঙ্গীকার
বিপ্লব উদ্যানে সাজবে মুক্তিযুদ্ধের ইতিহাস কর্নার: মেয়র শাহাদাত
হাটহাজারীতে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে নজরুল মিঠুর যাবজ্জীবন
ভিয়েনা মঞ্চে বাংলাদেশের অঙ্গীকার: সবার জন্য টেকসই ক্যানসার চিকিৎসা
গেট বন্ধ করে হাজিরা মেলালেন ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিত ২৫ শতাংশ
স্থানীয় সরকার ভোটের প্রস্তুতি: ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির…

আরও পড়ুন

চট্টগ্রামে ইয়াবা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা ও মো. শফির পুত্র ৩৭ বছর বয়সী সোহেল আদালতে উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সাজা দেন। আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সম্পর্কিত খবর
পরমাণু প্রযুক্তি দিয়ে ক্যানসার চিকিৎসা: ভিয়েনায় বাংলাদেশের অঙ্গীকার
বিপ্লব উদ্যানে সাজবে মুক্তিযুদ্ধের ইতিহাস কর্নার: মেয়র শাহাদাত
হাটহাজারীতে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে নজরুল মিঠুর…
ভিয়েনা মঞ্চে বাংলাদেশের অঙ্গীকার: সবার জন্য টেকসই ক্যানসার…
গেট বন্ধ করে হাজিরা মেলালেন ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিত…
স্থানীয় সরকার ভোটের প্রস্তুতি: ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর…