অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন: গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ জরিমানা
স্বাস্থ্যবিধি না মানা ও খাদ্যপণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকার অপরাধে গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আইশ্বিন ফুডস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। তিনি জানান, কারখানাটিতে খাদ্য সংরক্ষণের পদ্ধতি ভুল এবং পরিবেশ অস্বাস্থ্যকর ছিল। ব্রেডের মেয়াদ ৩০ দিন ধার্য করলেও তার বৈজ্ঞানিক কোনো প্রমাণ বা ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট কর্তৃপক্ষকে দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
এছাড়া খাদ্য উপাদানের নিরাপত্তা তথ্যপত্র, ক্রয় রসিদ এবং সংযোজন দ্রব্যের ব্যবহারের সঠিক পরিমাণের কোনো নথিপত্র তাদের কাছে পাওয়া যায়নি। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন: গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ জরিমানা
স্বাস্থ্যবিধি না মানা ও খাদ্যপণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকার অপরাধে গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আইশ্বিন ফুডস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। তিনি জানান, কারখানাটিতে খাদ্য সংরক্ষণের পদ্ধতি ভুল এবং পরিবেশ অস্বাস্থ্যকর ছিল। ব্রেডের মেয়াদ ৩০ দিন ধার্য করলেও তার বৈজ্ঞানিক কোনো প্রমাণ বা ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট কর্তৃপক্ষকে দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
এছাড়া খাদ্য উপাদানের নিরাপত্তা তথ্যপত্র, ক্রয় রসিদ এবং সংযোজন দ্রব্যের ব্যবহারের সঠিক পরিমাণের কোনো নথিপত্র তাদের কাছে পাওয়া যায়নি। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…