সপ্তাহে সাড়া ১৫০০ মিলি বৃষ্টি, চট্টগ্রামে ভেঙেছে সব রেকর্ড
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, গত ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মাত্র সাত দিনে ১ হাজার ৪৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে বছরে গড়ে ২ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টি হলেও, চট্টগ্রামে এই এক সপ্তাহেই পড়েছে তার প্রায় দুই-তৃতীয়াংশ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এই অস্বাভাবিক বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় অনেকে গৃহহীন হয়ে পড়েছেন এবং বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে। প্রতিমন্ত্রী গত ১২ জুলাই চট্টগ্রামে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
জলাবদ্ধতা সমস্যা সমাধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষে প্রকল্পটির কাজ শেষ হলে নগরীর এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বৃষ্টিপাত জলাবদ্ধতা পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বন্যা পরিস্থিতি
সম্পর্কিত খবর
জ্বালানি সংকটে দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবা বিপন্ন হওয়ার শঙ্কা
তিন জেলার উন্নয়নে প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
দাম্পত্য জীবনে স্ত্রীর আয়: স্বামীর জানার অধিকার নাকি বাধ্যবাধকতা?
জামিনে মুক্তির পরই গুলির মুখে সিএমপির শীর্ষ দুষ্কৃতকারী পিচ্চি জাহেদ
সন্দ্বীপে ইয়াবা ও বিপুল অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

আরও পড়ুন

সপ্তাহে সাড়া ১৫০০ মিলি বৃষ্টি, চট্টগ্রামে ভেঙেছে সব রেকর্ড
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, গত ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মাত্র সাত দিনে ১ হাজার ৪৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে বছরে গড়ে ২ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টি হলেও, চট্টগ্রামে এই এক সপ্তাহেই পড়েছে তার প্রায় দুই-তৃতীয়াংশ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এই অস্বাভাবিক বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় অনেকে গৃহহীন হয়ে পড়েছেন এবং বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে। প্রতিমন্ত্রী গত ১২ জুলাই চট্টগ্রামে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
জলাবদ্ধতা সমস্যা সমাধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষে প্রকল্পটির কাজ শেষ হলে নগরীর এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সম্পর্কিত খবর
জ্বালানি সংকটে দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবা বিপন্ন…
তিন জেলার উন্নয়নে প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
দাম্পত্য জীবনে স্ত্রীর আয়: স্বামীর জানার অধিকার নাকি…
জামিনে মুক্তির পরই গুলির মুখে সিএমপির শীর্ষ দুষ্কৃতকারী…