রাডার ফিট করেছি, সোজা পথে চলুন: ঠাকুরগাঁয়ে বললেন ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৭:০৭ পিএম
রাডার ফিট করেছি, সোজা পথে চলুন: ঠাকুরগাঁয়ে বললেন ফখরুল

ঠাকুরগাঁওয়ের রায়পুরে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের ভেতরে কোনো ধরনের গোলমাল বরদাশত করা হবে না। মঙ্গলবার নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

মির্জা ফখরুল বলেন, রাস্তা হতে হবে একদম সোজা। তিনি সব দিকে রাডার ফিট করেছেন এবং কে কী করছেন তা তিনি দেখছেন। কেউ একচুলও এদিক-ওদিক হলে তাকে ক্ষমা করা হবে না। এমনকি প্রয়োজনে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির সংকটের কথা উল্লেখ করে দেশবাসীকেও সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, সামনে তেলের দাম বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে, এই কঠিন সময় সামলাতে হবে। এছাড়া পাম্পে ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টি করলে মব হিসেবে তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতেও রাজি নন তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি। কৃষি ঋণ মওকুফ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কথা জানান তিনি। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...