চট্টগ্রামে চোরাই সোনা বিক্রির ১৪ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৩
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই সোনা বিক্রির নগদ অর্থ ও সোনা মাপার নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার সেতু দাস ওরফে সালাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী এবং মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক। পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. মহসিন ও এএসআই সাইফ উল্ল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং সোনার ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
মোহাম্মপুরে ফাস্ট ফুড দোকানে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
বন্যার্তদের পাশে ও উন্নয়নের সফরে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী আটক
গাবতলীতে মাছবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন

চট্টগ্রামে চোরাই সোনা বিক্রির ১৪ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৩
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই সোনা বিক্রির নগদ অর্থ ও সোনা মাপার নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার সেতু দাস ওরফে সালাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী এবং মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক। পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. মহসিন ও এএসআই সাইফ উল্ল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং সোনার ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
মোহাম্মপুরে ফাস্ট ফুড দোকানে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার…
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪, উদ্ধার বিপুল মাদক…
বন্যার্তদের পাশে ও উন্নয়নের সফরে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক…
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী…
গাবতলীতে মাছবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে…