বাঁশখালীর খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার মুন্সি আলম
চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জিল্লুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি মুন্সি আলমকে গ্রেফতার করেছে র্যাব-৭। গত শনিবার বিকেলে বোয়ালখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও মৎস্য ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুলাই গভীর রাতে ওই এলাকায় পাহারারত ছিলেন জিল্লুর রহমান। এ সময় অস্ত্রধারী একদল লোক সেখানে হানা দিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গুলি করা হয়, যাতে তার বুকে তিনটি বোমা লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরদিন ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুন্সি আলমকে ২ নম্বর আসামি করা হয়েছে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাঁশখালীর খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার মুন্সি আলম
চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জিল্লুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি মুন্সি আলমকে গ্রেফতার করেছে র্যাব-৭। গত শনিবার বিকেলে বোয়ালখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও মৎস্য ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুলাই গভীর রাতে ওই এলাকায় পাহারারত ছিলেন জিল্লুর রহমান। এ সময় অস্ত্রধারী একদল লোক সেখানে হানা দিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গুলি করা হয়, যাতে তার বুকে তিনটি বোমা লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরদিন ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুন্সি আলমকে ২ নম্বর আসামি করা হয়েছে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…