ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্বকেও সরাসরি হুমকির মুখে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চলমান সংঘাতের মধ্যে যারাই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আসতে চান, তারাও নিহত হতে পারেন। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব খুব দ্রুত কমে আসছে। কেউ যদি তাদের নতুন নেতা হতে চায়, তবে তাকেও শেষ পর্যন্ত মৃত অবস্থায় পাওয়া যাবে। একই সঙ্গে তিনি নিজ দেশের সামরিক বাহিনীর জয়গান গেয়ে বলেন, বিশ্বে মার্কিন সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কোনো বাহিনী নেই এবং সামরিক সক্ষমতার দিক থেকে ১০-এর মধ্যে যুক্তরাষ্ট্র এখন প্রায় ১৫-তে রয়েছে।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর এই হামলায় তার মৃত্যু হয়। এরপর বুধবার ইরান ইন্টারন্যাশনাল জানায়, বিপ্লবী গার্ডের চাপে খামেনির ছেলে মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্বকেও সরাসরি হুমকির মুখে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চলমান সংঘাতের মধ্যে যারাই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আসতে চান, তারাও নিহত হতে পারেন। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব খুব দ্রুত কমে আসছে। কেউ যদি তাদের নতুন নেতা হতে চায়, তবে তাকেও শেষ পর্যন্ত মৃত অবস্থায় পাওয়া যাবে। একই সঙ্গে তিনি নিজ দেশের সামরিক বাহিনীর জয়গান গেয়ে বলেন, বিশ্বে মার্কিন সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কোনো বাহিনী নেই এবং সামরিক সক্ষমতার দিক থেকে ১০-এর মধ্যে যুক্তরাষ্ট্র এখন প্রায় ১৫-তে রয়েছে।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর এই হামলায় তার মৃত্যু হয়। এরপর বুধবার ইরান ইন্টারন্যাশনাল জানায়, বিপ্লবী গার্ডের চাপে খামেনির ছেলে মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…