ট্রাম্পের হুঁশিয়ারির পর মার্কিন বাহিনীকে সমর্থনের ঘোষণা স্পেনের

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ১:২৪ এএম
ট্রাম্পের হুঁশিয়ারির পর মার্কিন বাহিনীকে সমর্থনের ঘোষণা স্পেনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর অবশেষে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে রাজি হয়েছে স্পেন। বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, স্পেন সরকার এখন ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর অল্প আগেই স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

এর আগে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো দৃঢ় অবস্থান জানিয়ে বলেছিলেন, তারা কারো দাস হবে না এবং কোনো হুমকি মেনে নেবে না। তবে স্পেন দক্ষিণাঞ্চলের যৌথ বিমান ও নৌঘাঁটিগুলো ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিলে ট্রাম্প তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার হুমকি দেন। লেভিট জানান, গত কয়েক ঘণ্টায় পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং মাদ্রিদ মার্কিন বাহিনীকে সাহায্যের বিষয়ে সম্মত হয়েছে।

এদিকে, একই দিনে শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে যাওয়ার ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতেই জাহাজটি বিধ্বস্ত হয়েছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত হামলাকে অবৈধ ও বেপরোয়া আখ্যা দিয়েছিল স্পেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...