মাইক্রোসফটের অফিসসহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে গত সোমবার (২ মার্চ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, এই হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আক্রান্ত ওই ভবনে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের একটি অফিস রয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই হামলার দায়িত্ব নিয়েছে। তাদের ভাষ্যমতে, গতকালের এই হামলার ১১তম ঢেউতে বিরশেবার একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সকে টার্গেট করা হয়, যা ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।
ইরানি বাহিনী আক্রান্ত ভবনের একটি ছবি প্রকাশ করে দাবি করেছে, তাদের ছোড়া মিসাইলটি সঠিক লক্ষ্যে আঘাত করেছে। তারা আরও জানায়, ওই কমপ্লেক্সে বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফটও অন্যতম। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মাইক্রোসফটের অফিসসহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে গত সোমবার (২ মার্চ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, এই হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আক্রান্ত ওই ভবনে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের একটি অফিস রয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই হামলার দায়িত্ব নিয়েছে। তাদের ভাষ্যমতে, গতকালের এই হামলার ১১তম ঢেউতে বিরশেবার একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সকে টার্গেট করা হয়, যা ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।
ইরানি বাহিনী আক্রান্ত ভবনের একটি ছবি প্রকাশ করে দাবি করেছে, তাদের ছোড়া মিসাইলটি সঠিক লক্ষ্যে আঘাত করেছে। তারা আরও জানায়, ওই কমপ্লেক্সে বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফটও অন্যতম। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…