ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মাইক্রোসফট কার্যালয়ে আগুন

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১১:৫০ পিএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মাইক্রোসফট কার্যালয়ে আগুন

প্রতিশোধমূলক কর্মসূচির ধারাবাহিকতায় গত সোমবার (২ মার্চ) ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইহুদি রাষ্ট্রটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। এ নিয়ে টানা কয়েক দফায় এই আগ্রাসন পরিচালনা করলো তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ১১তম ধাক্কায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার একটি গুরুত্বপূর্ণ সেনা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। তাদের দাবি, ওই ভবনে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত।

হামলার প্রমাণ হিসেবে তেহরান একটি ভবনের ছবি প্রকাশ করেছে, যা তারা ওই লক্ষ্যবস্তু হিসেবে দাবি করেছে। সামরিক এই অবকাঠামোটি ধ্বংস করার মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে ইরান। এই অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের সামরিক সক্ষমতায় ফাটল ধরানোর চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...