যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ধ্বংস ইরানের বিপ্লবী বাহিনীর সদর দপ্তর

ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্যে চলমান যুদ্ধের দ্বিতীয় দিনে বড়সড় সাফল্যের দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, তেহরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কার্যালয় ধ্বংস করে দিয়েছে তারা।
মার্কিন সেনা কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, গতকালের বিমান হামলায় আইআরজিসির সদর দপ্তর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তাদের ভাষ্যমতে, বিগত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যাকারী এই বাহিনীর মূল ঘাঁটি এখন আর নেই। সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমেরিকার সামরিক শক্তির কাছে এই হামলা ‘সাপের মাথা কেটে ফেলার’ মতো ছিল।
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের সামরিক গোয়েন্দা বিভাগ, বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপরও আক্রমণ চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। আইডিএফ আরও জানিয়েছে, ইরানের শাসকদের পতন ঘটাতে তারা তাদের সামরিক অবকাঠামো ধ্বংসের অভিযান অব্যাহত রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ধ্বংস ইরানের বিপ্লবী বাহিনীর সদর দপ্তর

ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্যে চলমান যুদ্ধের দ্বিতীয় দিনে বড়সড় সাফল্যের দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, তেহরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কার্যালয় ধ্বংস করে দিয়েছে তারা।
মার্কিন সেনা কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, গতকালের বিমান হামলায় আইআরজিসির সদর দপ্তর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তাদের ভাষ্যমতে, বিগত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যাকারী এই বাহিনীর মূল ঘাঁটি এখন আর নেই। সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমেরিকার সামরিক শক্তির কাছে এই হামলা ‘সাপের মাথা কেটে ফেলার’ মতো ছিল।
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের সামরিক গোয়েন্দা বিভাগ, বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপরও আক্রমণ চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। আইডিএফ আরও জানিয়েছে, ইরানের শাসকদের পতন ঘটাতে তারা তাদের সামরিক অবকাঠামো ধ্বংসের অভিযান অব্যাহত রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…