ইরানের পরবর্তী নেতৃত্বে কে? তিনজনের নাম প্রস্তাব ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৯:৩৫ এএম
ইরানের পরবর্তী নেতৃত্বে কে? তিনজনের নাম প্রস্তাব ট্রাম্পের

ইরানের বর্তমান শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নতুন নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে ইতিমধ্যেই তিনজনের একটি তালিকা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরানের ধর্মীয় নেতাদের সরানোর পরবর্তী শাসন ব্যবস্থার জন্য তার কাছে খুব ভালো তিনটি পছন্দ রয়েছে।

তবে এই মুহূর্তে ওই তিন ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। ট্রাম্প বলেছেন, সামরিক অভিযান শুরু হওয়ার পর তিনি এই তালিকা প্রস্তুত করেছেন। তবে বর্তমান কাজটি শেষ না হওয়া পর্যন্ত তিনি এই নামগুলো সবার সামনে আনবেন না। তিনি জানান, আগে সামনের কাজটি সম্পন্ন করা দরকার।

এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মেয়াদ নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরান একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্র হওয়ায় এই অভিযান সম্পন্ন হতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী এটি চার সপ্তাহের আগেও শেষ হতে পারে বলে মনে করেন তিনি।

সামরিক পদক্ষেপের মধ্যেও আলোচনার দ্বার খোলা রেখেছেন যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, ভবিষ্যতে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে তিনি এখনো আগ্রহী। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আলোচনার সঠিক সময় ছিল গত সপ্তাহে, যা ইরান হাতছাড়া করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...