ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লক্ষ্য মার্কিন ঘাঁটিও
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের জবাবে কঠোর পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরান। রোববার (১ মার্চ) ইসলামি প্রজাতন্ত্রের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জায়নবাদী শাসকদের প্রধান সামরিক স্থাপনাগুলোর দিকে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও এই অভিযানের আওতায় আনা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ‘ট্রু প্রমিস ৪’ অভিযানের ষষ্ঠ ধাপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমানঘাঁটি, জেনারেল স্টাফ সদর দপ্তর এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্স ছাড়াও উপসাগরীয় অঞ্চলের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি তাদের টার্গেট ছিল।
তেহরান স্পষ্ট করে জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকে তারা এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। দখলদার ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে সাইরেনের শব্দ থামতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। ভবিষ্যতে আরও ভিন্ন ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লক্ষ্য মার্কিন ঘাঁটিও
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের জবাবে কঠোর পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরান। রোববার (১ মার্চ) ইসলামি প্রজাতন্ত্রের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জায়নবাদী শাসকদের প্রধান সামরিক স্থাপনাগুলোর দিকে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও এই অভিযানের আওতায় আনা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ‘ট্রু প্রমিস ৪’ অভিযানের ষষ্ঠ ধাপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমানঘাঁটি, জেনারেল স্টাফ সদর দপ্তর এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্স ছাড়াও উপসাগরীয় অঞ্চলের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি তাদের টার্গেট ছিল।
তেহরান স্পষ্ট করে জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকে তারা এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। দখলদার ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে সাইরেনের শব্দ থামতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। ভবিষ্যতে আরও ভিন্ন ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…