লাল রেখা পার করলে করুণা ভিক্ষা করতে হবে: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরান

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১২:০৭ পিএম
লাল রেখা পার করলে করুণা ভিক্ষা করতে হবে: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গত শনিবার থেকে শুরু হওয়া আগ্রাসনের জেরে রোববার (১ মার্চ) এক ভাষণে তিনি জানান, তেহরানের নিরাপত্তা ও স্বার্থের ক্ষেত্রে ‘লাল রেখা’ অতিক্রম করেছে ওই দুই দেশ এবং এর জন্য তাদের ভয়াবহ মূল্য দিতে হবে।

আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে গণমাধ্যমের সামনে আসেন গালিবাফ। এ সময় তিনি ওই দুই রাষ্ট্রের নেতাদের ‘অশুভ অপরাধী’ বলে অভিহিত করে বলেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে চালানো এই হামলার জবাবে তারা এমন ধ্বংসাত্মক আঘাত হানবে যে, শেষ পর্যন্ত আগ্রাসীরা করুণা ভিক্ষা করতে বাধ্য হবে।

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটি যেকোনো ধরনের শক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। গালিবাফ স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সীমা লঙ্ঘন করেছে, তার কঠোর এবং বেদনাদায়ক পরিণতি তাদের ভোগ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...