টালিউড অভিনেতা সোহমের বিরুদ্ধে ৬৮ লাখ টাকার প্রতারণার অভিযোগ

টালিউডের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী এবার আর্থিক দুর্নীতির অভিযোগে জড়িয়েছেন। এক অভিনেতা ও রাজনীতিবিদ শাহিদ ইমাম ওরফে শুভম তার বিরুদ্ধে প্রায় ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনেছেন। সম্প্রতি চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের কারাদন্ডের ঘটনার পর এই খবর ইন্ডাস্ট্রিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে পাকা দেখা সিনেমার জন্য সোহম তার কাছ থেকে ৬৮ লাখ টাকা ঋণ নেন। সোহম মাত্র ২৫ লাখ টাকা ফেরত দেন এবং এরপর যোগাযোগ বন্ধ করে দেন। টাকা ফেরত চাওয়ায় শাহিদকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে সোহমের বিরুদ্ধে। তবে সোহম হুমকির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কয়েকটি সিনেমা আটকে থাকা এবং ব্যবসায় মন্দা থাকায় তিনি বর্তমানে বাকি টাকা পরিশোধ করতে পারছেন না।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে সোহম চক্রবর্তী দাবি করেছেন, এটি নির্বাচনের আগে তাকে হেনস্তা করার একটি ষড়যন্ত্র মাত্র। তিনি জানান, শাহিদের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় এবং আইনি নোটিশ পাওয়ার পর তিনি বিষয়টি নিজের আইনজীবীর মাধ্যমে দেখছেন। বাকি ৪৩ লাখ টাকা পরিশোধ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন এই তারকা।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি

আরও পড়ুন

টালিউড অভিনেতা সোহমের বিরুদ্ধে ৬৮ লাখ টাকার প্রতারণার অভিযোগ

টালিউডের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী এবার আর্থিক দুর্নীতির অভিযোগে জড়িয়েছেন। এক অভিনেতা ও রাজনীতিবিদ শাহিদ ইমাম ওরফে শুভম তার বিরুদ্ধে প্রায় ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনেছেন। সম্প্রতি চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের কারাদন্ডের ঘটনার পর এই খবর ইন্ডাস্ট্রিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে পাকা দেখা সিনেমার জন্য সোহম তার কাছ থেকে ৬৮ লাখ টাকা ঋণ নেন। সোহম মাত্র ২৫ লাখ টাকা ফেরত দেন এবং এরপর যোগাযোগ বন্ধ করে দেন। টাকা ফেরত চাওয়ায় শাহিদকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে সোহমের বিরুদ্ধে। তবে সোহম হুমকির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কয়েকটি সিনেমা আটকে থাকা এবং ব্যবসায় মন্দা থাকায় তিনি বর্তমানে বাকি টাকা পরিশোধ করতে পারছেন না।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে সোহম চক্রবর্তী দাবি করেছেন, এটি নির্বাচনের আগে তাকে হেনস্তা করার একটি ষড়যন্ত্র মাত্র। তিনি জানান, শাহিদের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় এবং আইনি নোটিশ পাওয়ার পর তিনি বিষয়টি নিজের আইনজীবীর মাধ্যমে দেখছেন। বাকি ৪৩ লাখ টাকা পরিশোধ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন এই তারকা।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও…
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে…