ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬মার্চ) বিকাল ৫ টায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত এসব সহায়তা কালুখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব শাহজাহান আলী মাস্টার, কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম আতিক ও মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, ধর্মীয় সম্পাদক লোকমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব, ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির, কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মন্ডল, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য এবং কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমন খন্দকারসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ১ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ, ১৯৬টি শাড়ি, ২৮টি থ্রি-পিস এবং ১৪টি হাজি রুমাল বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

