রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাকের হেলপার নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো–ট ২২-৭১৭০ নম্বরের আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
হ্যান্ডকাফসহ আসামির পলাতকা, পুলিশের নাকের ওপর চোখ
রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
“জনগণের জন্য সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই” -ড. রাশেদ আল…
ঈদের আগে রাজবাড়ীতে ডিজেল সংকট, পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন…
লোহাগড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর
ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাকের হেলপার নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো–ট ২২-৭১৭০ নম্বরের আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
হ্যান্ডকাফসহ আসামির পলাতকা, পুলিশের নাকের ওপর চোখ
রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
“জনগণের জন্য সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই” -ড.…
ঈদের আগে রাজবাড়ীতে ডিজেল সংকট, পাম্পে পাম্পে ঘুরেও…