রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে: সেতুমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ১:০৩ এএম
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে: সেতুমন্ত্রী

পটুয়াখালীর রাবনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া আঞ্চলিক মহাসড়কের এই সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘব ও অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, জনগণের কাছে সরকারের আস্থা অর্জন এবং জবাবদিহিতা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এই সেতু নির্মাণ শেষ হলে রাজধানীসহ সারাদেশের সাথে এই অঞ্চলের মানুষের সড়ক পথে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে, যা কর্মজীবী মানুষকে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে সহায়তা করবে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত করেন যে, দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান এবং পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...