নামাজে অভ্যস্ত করতে মিরপুরের শিশুদের সাইকেল উপহার প্রতিমন্ত্রীর
পবিত্র রমজানে শিশুদের মসজিদে এনে নামাজে অংশগ্রহণের অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদের ২৪৫ জন শিশুর হাতে নতুন সাইকেল তুলে দেন। এর আগে একটি পর্ব সম্পন্ন হওয়ায় দুই ধাপে মোট ৩১৭ জন শিশু এই পুরস্কার লাভ করল।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, সাইকেলটি পুরস্কার হিসেবে দেওয়া হলেও এর মূল উদ্দেশ্য হলো খুব অল্প বয়স থেকেই তাদের ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, রমজানের পরেও যেন তারা সন্তানদের মসজিদে আসতে উৎসাহিত করেন। তার এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের শিশুরা এই কর্মসূচির আওতায় এসেছে।
অনুষ্ঠানে সরকারের সাম্প্রতিক উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের ভাতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা দেওয়া শুরু হবে। এছাড়া সমাজ থেকে চাঁদাবাজ, মাদক ও দখলদার নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায় ঢাকা
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে: সেতুমন্ত্রী
তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন সম্রাট রোবায়েত
যুদ্ধকবলিত মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জানমালের নিরাপত্তায় সক্রিয় সরকার
বিমানের নতুন দায়িত্বে মিজানুর রশীদ, সংস্কারে প্রত্যাশা

আরও পড়ুন

নামাজে অভ্যস্ত করতে মিরপুরের শিশুদের সাইকেল উপহার প্রতিমন্ত্রীর
পবিত্র রমজানে শিশুদের মসজিদে এনে নামাজে অংশগ্রহণের অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদের ২৪৫ জন শিশুর হাতে নতুন সাইকেল তুলে দেন। এর আগে একটি পর্ব সম্পন্ন হওয়ায় দুই ধাপে মোট ৩১৭ জন শিশু এই পুরস্কার লাভ করল।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, সাইকেলটি পুরস্কার হিসেবে দেওয়া হলেও এর মূল উদ্দেশ্য হলো খুব অল্প বয়স থেকেই তাদের ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, রমজানের পরেও যেন তারা সন্তানদের মসজিদে আসতে উৎসাহিত করেন। তার এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের শিশুরা এই কর্মসূচির আওতায় এসেছে।
অনুষ্ঠানে সরকারের সাম্প্রতিক উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের ভাতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা দেওয়া শুরু হবে। এছাড়া সমাজ থেকে চাঁদাবাজ, মাদক ও দখলদার নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায়…
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে:…