বিমানের নতুন দায়িত্বে মিজানুর রশীদ, সংস্কারে প্রত্যাশা

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ১০:৩০ পিএম
বিমানের নতুন দায়িত্বে মিজানুর রশীদ, সংস্কারে প্রত্যাশা

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা ঢেলে সাজানোর অংশ হিসেবে অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা মিজানুর রশীদকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এভিয়েশন খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় তাকে জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ও অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।

এভিয়েশন খাতে মিজানুর রশীদের কর্মজীবনের বয়স প্রায় ২৮ বছর। অপারেশন, প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থাপনায় তার রয়েছে সমন্বিত দক্ষতা। ফ্রান্স থেকে এভিয়েশন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করা এই কর্মকর্তা দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও কাজ করছেন। শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার কারণে সংশ্লিষ্ট মহল মনে করছে, তিনি বিমানের সুশাসন ও কার্যকারিতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে একটি মহল থেকে মিজানুর রশীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলে ও অনিয়ম রক্ষায় কিছু গোষ্ঠী এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে। অবশ্য এসব প্রতিকূলতা উপেক্ষা করেই তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে মনোযোগ দিয়েছেন। আর্থিক লোকসান ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো বহুমুখী সংকটে থাকা বিমান বাংলাদেশকে এই অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে টেকসই ও লাভজনক অবস্থানে নিয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...