মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু: শোক ও সমবেদনা প্রেসিডেন্ট মুইজ্জুর
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এই দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ১৩ মার্চ মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। চিঠিতে মালদ্বীপের প্রেসিডেন্ট উল্লেখ করেন, এ কঠিন সময়ে তার দেশের সরকার ও জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। তিনি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সমাজে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এই দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ড. মোহাম্মদ মুইজ্জু। এছাড়া ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায় ঢাকা
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে: সেতুমন্ত্রী
তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন সম্রাট রোবায়েত
যুদ্ধকবলিত মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জানমালের নিরাপত্তায় সক্রিয় সরকার
বিমানের নতুন দায়িত্বে মিজানুর রশীদ, সংস্কারে প্রত্যাশা

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু: শোক ও সমবেদনা প্রেসিডেন্ট মুইজ্জুর
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এই দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ১৩ মার্চ মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। চিঠিতে মালদ্বীপের প্রেসিডেন্ট উল্লেখ করেন, এ কঠিন সময়ে তার দেশের সরকার ও জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। তিনি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সমাজে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এই দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ড. মোহাম্মদ মুইজ্জু। এছাড়া ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায়…
রাবনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে:…