২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি ছাড়াই স্কুলে ভর্তি, নতুন পদ্ধতি চালু

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ১০:২৬ পিএম
২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি ছাড়াই স্কুলে ভর্তি, নতুন পদ্ধতি চালু

স্কুলে ভর্তির ক্ষেত্রে জনপ্রিয় লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে আর কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রাণী বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে গত ১৩ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা দুটি বাতিল করা হয়েছে। লটারি পদ্ধতি বাতিলের পর অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, লটারি পদ্ধতির পরিবর্তে মেধা যাচাই বা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...