শিক্ষিকা হত্যায় গ্রেফতার পনি গাজী, বাইকের রঙে ধোঁয়াশা

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৪:৫৬ এএম
শিক্ষিকা হত্যায় গ্রেফতার পনি গাজী, বাইকের রঙে ধোঁয়াশা

সংসদ ভবন সংলগ্ন এলাকায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডের মূল আসামি মোশাররফ হোসেন ওরফে পনি গাজী ও তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর পূর্ব তেজতুরী বাজার থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় ব্যবহৃত একটি সাদা রঙের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। অবশ্য এই বাইকের রঙ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। সিসিটিভি ফুটেজে দেখা নীল রঙের বাইকের সঙ্গে র‍্যাবের জব্দ করা সাদা বাইকের কোনো মিল নেই বলে অভিযোগ উঠেছে।

রোববার মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল দুই আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলটির মালিক রাকিবকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, ঘটনার সময় বাইকটি পনি গাজীর দখলে ছিল এবং নিহতের স্বামী আবদুল মতিনও ঘটনাস্থলে এই বাইকটি চিনতে পেরেছেন।

তবে গ্রেফতারের পর সাংবাদিকদের সামনে আনা হলে মূল আসামি মোশাররফ হোসেন দাঁড়িয়ে গিয়ে নিজের দোষী হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেন। তিনি চিৎকার করে বলেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার ব্যবহৃত বাইকের সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত বাইকের কোনো মিল নেই। এদিকে শনিবার প্রকাশিত সিসিটিভি ফুটেজে ছিনতাইকারীরা নীল রঙের একটি মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেলেও র‍্যাব সাদা রঙের বাইক উদ্ধার করেছে, যা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...