সংসদে ফোনালাপের ‘বোঝাপড়া’ নিয়ে সরকার-বিরোধী বাদানুবাদ

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৩:৫৮ এএম
সংসদে ফোনালাপের ‘বোঝাপড়া’ নিয়ে সরকার-বিরোধী বাদানুবাদ

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন এবং সংসদীয় কমিটি পুনর্গঠন নিয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে দেখা দিয়েছে বাকবিতণ্ডা। চিফ হুইপ নুরুল ইসলাম মনির দাবি, বিরোধীদলীয় উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে বোঝাপড়া হয়েছিল, যা অস্বীকার করেছেন বিরোধী নেতা।

রোববার (৩০ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ বলেন, বিগত ৫৪-৫৫ বছরের ঐতিহ্য ভঙ্গ করে সরকার আনুপাতিক হারে বিরোধী দলকে ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদ দিতে রাজি। তবে এর শর্ত হলো, বিরোধীদলকে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তিনি বলেন, এ নিয়ে ফোনালাপে আলোচনা হওয়ায় রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।

চিফ হুইপের এমন বক্তব্যের জবাবে বিরোধীদলীয় উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের স্পষ্ট জানান, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার বিষয়টি সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টনের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি জানান, কোনো সমঝোতা বা আপস ছাড়াই তারা তাদের অবস্থানে অটল রয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংসদে তুমুল বাক্য বিনিময় হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...