ফোনালাপের দাবিতে সংসদে সরকার-বিরোধী পাল্টাপাল্টি বক্তব্য

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ২:২৫ এএম
ফোনালাপের দাবিতে সংসদে সরকার-বিরোধী পাল্টাপাল্টি বক্তব্য

সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন এবং সংসদীয় কমিটি পুনর্গঠন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গত রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেছেন, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে একটি বোঝাপড়া হয়েছিল।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ বলেন, ওই বোঝাপড়ার ওপর ভিত্তি করেই আশা করা হয়েছিল বিরোধীরা সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন জরুরি এবং এজন্য বিরোধীদের সমর্থন চায় সরকার। বিনিময়ে তারা ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদ দিতে রাজি বলেও জানান তিনি।

তবে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ তাহের স্পষ্ট জানিয়ে দেন, ফোনালাপে এমন কোনো সমঝোতা হয়নি। তার দাবি, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সঙ্গে সংসদীয় কমিটির সভাপতি পদ পাওয়ার বিষয়টি একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক্য বিনিময়ের ঘটনা ঘটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...