পাকিস্তান হাইকমিশনের সামনে ভুয়া ডিজিএফআই পরিচয়, যুবক গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৩:৪৫ এএম
পাকিস্তান হাইকমিশনের সামনে ভুয়া ডিজিএফআই পরিচয়, যুবক গ্রেফতার

রাজধানীর গুলশান থানা এলাকায় পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল পার্কিং করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তিনি এই ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন বলে জানা গেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাইকমিশনের সামনে সাইফ ইমরান তার মোটরসাইকেলটি পার্ক করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সেখানে পার্কিং করতে নিষেধ করলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং জানান যে তাদের গাড়ি নিয়মিত ওই স্থানেই রাখা হয়। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি আবার একই স্থানে ফিরে এলে পুলিশের সন্দেহ হয়।

পুলিশ তার বিস্তারিত পরিচয় ও কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সত্যতা স্বীকার করেন যে তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা নন। ভুয়া পরিচয়ে আসল পরিচয় গোপন করার অভিযোগে ওসি দাউদ হোসেন জানান, ওই দিনই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...