পাকিস্তান হাইকমিশন এলাকায় ডিজিএফআই পরিচয়, ভুয়া কর্মকর্তা গ্রেফতার
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে। রোববার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাইফ ইমরান হাইকমিশনের পাশে তার মোটরসাইকেলটি পার্ক করেন। নিরাপত্তার স্বার্থে ওই স্থানে পার্কিং বন্ধ থাকায় পুলিশ সদস্যরা তাকে বাধা দিলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দান করেন। এসময় তিনি দাবি করেন, গোয়েন্দা সংস্থার গাড়ি সাধারণত সেখানেই রাখা হয়।
পরে একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ওই স্থানে ফিরে এলে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে সাইফ ইমরান তার ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন। এরপরই ওই পুলিশ সদস্যরা তাকে আটক করেন। ভুয়া পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
শিক্ষিকা হত্যায় গ্রেফতার পনি গাজী, বাইকের রঙে ধোঁয়াশা
সংবিধান সংশোধন ও কমিটি পুনর্গঠন নিয়ে সংসদে সরকার-বিরোধী বাদানুবাদ
সংসদে ফোনালাপের ‘বোঝাপড়া’ নিয়ে সরকার-বিরোধী বাদানুবাদ
পাকিস্তান হাইকমিশনের সামনে ভুয়া ডিজিএফআই পরিচয়, যুবক গ্রেফতার
বিমানবন্দরে স্বর্ণ লুট, ছাত্রলীগ পরিচয়ে ছাত্রদল নেতা গ্রেফতার
বাবার গুমের খবর শুনতে শুনতেই পরীক্ষা দিতে গেল ছেলে

আরও পড়ুন

পাকিস্তান হাইকমিশন এলাকায় ডিজিএফআই পরিচয়, ভুয়া কর্মকর্তা গ্রেফতার
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে। রোববার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাইফ ইমরান হাইকমিশনের পাশে তার মোটরসাইকেলটি পার্ক করেন। নিরাপত্তার স্বার্থে ওই স্থানে পার্কিং বন্ধ থাকায় পুলিশ সদস্যরা তাকে বাধা দিলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দান করেন। এসময় তিনি দাবি করেন, গোয়েন্দা সংস্থার গাড়ি সাধারণত সেখানেই রাখা হয়।
পরে একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ওই স্থানে ফিরে এলে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে সাইফ ইমরান তার ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন। এরপরই ওই পুলিশ সদস্যরা তাকে আটক করেন। ভুয়া পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত খবর
শিক্ষিকা হত্যায় গ্রেফতার পনি গাজী, বাইকের রঙে ধোঁয়াশা
সংবিধান সংশোধন ও কমিটি পুনর্গঠন নিয়ে সংসদে সরকার-বিরোধী…
সংসদে ফোনালাপের ‘বোঝাপড়া’ নিয়ে সরকার-বিরোধী বাদানুবাদ
পাকিস্তান হাইকমিশনের সামনে ভুয়া ডিজিএফআই পরিচয়, যুবক গ্রেফতার
বিমানবন্দরে স্বর্ণ লুট, ছাত্রলীগ পরিচয়ে ছাত্রদল নেতা গ্রেফতার
বাবার গুমের খবর শুনতে শুনতেই পরীক্ষা দিতে গেল…