পিআরএল স্থগিত করে আরও ১ বছর এলজিইডি প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে আরও এক বছর দায়িত্ব পালন করবেন মো. বেলাল হোসেন। গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে তিনি গ্রেড-১ এর পদমর্যাদা ভোগ করবেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই সময়ে তিনি অন্য কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
চলতি বছরের ১৪ জানুয়ারি বেলাল হোসেন এলজিইডির প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। পরে ১০ ফেব্রুয়ারি তাকে চলতি দায়িত্ব দেওয়া হয় এবং ১৯ জুলাই তিনি গ্রেড-১ স্বীকৃতি পান। আগামী ৩১ আগস্ট তার পিআরএল যাওয়ার কথা থাকলেও নতুন এই চুক্তির মাধ্যমে তিনি আরও এক বছর এই পদে থাকবেন।
সম্পর্কিত খবর
ঢাকা ওয়াসার দায়িত্ব নিলেন নতুন এমডি ড. মনিরুজ্জামান
র্যাব, ডিএমপি ও পিবিআইসহ ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি
যানজট মুক্ত রাজধানী: সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল হচ্ছে
হালিশহরে পরিবহন নির্বাচনে সংঘর্ষ, ওসিসহ আহত ৪ পুলিশ
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়লো
শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি

আরও পড়ুন

পিআরএল স্থগিত করে আরও ১ বছর এলজিইডি প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে আরও এক বছর দায়িত্ব পালন করবেন মো. বেলাল হোসেন। গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে তিনি গ্রেড-১ এর পদমর্যাদা ভোগ করবেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই সময়ে তিনি অন্য কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
চলতি বছরের ১৪ জানুয়ারি বেলাল হোসেন এলজিইডির প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। পরে ১০ ফেব্রুয়ারি তাকে চলতি দায়িত্ব দেওয়া হয় এবং ১৯ জুলাই তিনি গ্রেড-১ স্বীকৃতি পান। আগামী ৩১ আগস্ট তার পিআরএল যাওয়ার কথা থাকলেও নতুন এই চুক্তির মাধ্যমে তিনি আরও এক বছর এই পদে থাকবেন।
সম্পর্কিত খবর
ঢাকা ওয়াসার দায়িত্ব নিলেন নতুন এমডি ড. মনিরুজ্জামান
র্যাব, ডিএমপি ও পিবিআইসহ ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার…
যানজট মুক্ত রাজধানী: সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল…
হালিশহরে পরিবহন নির্বাচনে সংঘর্ষ, ওসিসহ আহত ৪ পুলিশ
জরিমানা ছাড়া গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা…