ব্যবসায়ী তাহসিন হত্যায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখাল আদালত
চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় ইট ও বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ আদেশ প্রদান করেন।
আসামি ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মুসার ছেলে। নিহত তাহসিন শমসের পাড়ার উদুপাড়া এলাকায় ব্যবসার জন্য বালু ও ইট রাখতেন। সেখানেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড ঘটায়।
সিএমপির ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ২০২৪ সালের তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ইমনের বিরুদ্ধে সিএমপিতে মোট সাতটি মামলা রয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য মামলায়ও তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
সম্পর্কিত খবর
জাতিসংঘের গ্যাং সাপ্রেশন মিশনে হাইতির পথে সেনাবাহিনীর ৫০ সদস্য
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধানে শিল্পকলায় বসছে স্মরণসন্ধ্যা
সংসদ এলাকায় সোলার প্যানেল: সম্ভাব্য স্থান চিহ্নিত করে মানচিত্র তৈরির…
হারামাইনের সুরক্ষা ঈমানের অংশ, হুথি আগ্রাসনে ঐক্যের আহ্বান
শিক্ষিকাকে লাঞ্ছিতের দায়ে বহিষ্কার রূপগঞ্জের সেই ওয়ার্ড বিএনপি সভাপতি
দুর্গাপূজায় থিমের মহারণ, কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে জেলাগুলোও

আরও পড়ুন

ব্যবসায়ী তাহসিন হত্যায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখাল আদালত
চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় ইট ও বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ আদেশ প্রদান করেন।
আসামি ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মুসার ছেলে। নিহত তাহসিন শমসের পাড়ার উদুপাড়া এলাকায় ব্যবসার জন্য বালু ও ইট রাখতেন। সেখানেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড ঘটায়।
সিএমপির ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ২০২৪ সালের তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ইমনের বিরুদ্ধে সিএমপিতে মোট সাতটি মামলা রয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য মামলায়ও তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
সম্পর্কিত খবর
জাতিসংঘের গ্যাং সাপ্রেশন মিশনে হাইতির পথে সেনাবাহিনীর ৫০…
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধানে শিল্পকলায় বসছে স্মরণসন্ধ্যা
সংসদ এলাকায় সোলার প্যানেল: সম্ভাব্য স্থান চিহ্নিত করে…
হারামাইনের সুরক্ষা ঈমানের অংশ, হুথি আগ্রাসনে ঐক্যের আহ্বান
শিক্ষিকাকে লাঞ্ছিতের দায়ে বহিষ্কার রূপগঞ্জের সেই ওয়ার্ড বিএনপি…