ঈদে মিলাদুন্নবীতে বুধবার ঢাকায় জশনে জুলুস ও শান্তি সমাবেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক বিশাল জশনে জুলুস বের করা হবে। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই ধর্মীয় শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট (কালী মন্দির সংলগ্ন) থেকে এই জুলুস শুরু হবে। শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে হয়ে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একই স্থানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশি-বিদেশি সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
সম্পর্কিত খবর
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি জিয়াউল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ, মামলা
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীতে বুধবার ঢাকায় জশনে জুলুস ও শান্তি সমাবেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক বিশাল জশনে জুলুস বের করা হবে। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই ধর্মীয় শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট (কালী মন্দির সংলগ্ন) থেকে এই জুলুস শুরু হবে। শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে হয়ে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একই স্থানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশি-বিদেশি সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
সম্পর্কিত খবর
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ট্রাইব্যুনালে নয়, কারাগার থেকেই ভার্চুয়াল…
ফটিকছড়িতে বন বিভাগের অভিযানে কাঠভরা চাঁদের গাড়ি জব্দ,…
চকবাজারে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, বাধার মুখে…