শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৫:৪৭ পিএম
শাহজালালে ২ কোটির ল্যাপটপ উদ্ধার, ঘোষণায় বিশাল ফাঁকি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক হাজার ১৬৭টি ল্যাপটপ ও একশ’ ট্যাবলেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব ইলেকট্রনিক ডিভাইস আমদানিতে পণ্যের প্রকৃত দাম গোপন করে অস্বাভাবিক কম মূল্য দেখানোর প্রমাণ পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সরদার গ্লোবাল ট্রেড নামের আমদানিকারক ও ফাহিম ফাইভ স্টার লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে দুটি চালানে এসব ল্যাপটপ আনা হয়। চালানগুলোর খামার বাইরে উল্লেখ করা মোট মূল্য ছিল মাত্র ৫ হাজার ৫০০ ডলার। তবে কায়িক পরীক্ষায় দেখা যায়, এর আসল বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৬৭ হাজার ৭৮৬ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি সাত লাখের উপরে। ঘোষিত মূল্যের তুলনায় মূল্যায়িত মূল্য ৩০ গুণেরও বেশি।

গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে চালান দুটির খালাস স্থগিত করে সিআইআইডি। পরবর্তীতে ২৩ আগস্ট কায়িক পরীক্ষা শেষে এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুল্ক ফাঁকি রোধে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...