কৃষক পর্যায়ে গাছের চারা বিতরণ

প্রাইম বার্তা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬ ১২:৫৫ পিএম
কৃষক পর্যায়ে গাছের চারা বিতরণ

ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ২৪ আগস্ট বিকেলে সমাদিনগর ও জামালপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মোট ৫০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শহিদুল ইসলাম, উপপরিচালক, ডিএই, রাজবাড়ী; ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাবেক অতিরিক্ত পরিচালক, ডিএই; শারমিন সুলতানা, মনিটরিং অফিসার, ডিএই-ব্র্যাক ব্যাংক প্রকল্প; রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার এবং আশরাফুল আলম, ম্যানেজার, ব্র্যাক ব্যাংক, বালিয়াকান্দি।

অনুষ্ঠানে বক্তারা কৃষকদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি ও জীববৈচিত্র্যের উন্নয়নে অধিক সংখ্যক গাছ লাগানোর আহ্বান জানান। কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...