স্বপ্ন যখন প্রযুক্তি, মায়ের ফোনেই অ্যাপ বানালেন ১১ বছরের যমজ ভাই

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১১:০৯ এএম
স্বপ্ন যখন প্রযুক্তি, মায়ের ফোনেই অ্যাপ বানালেন ১১ বছরের যমজ ভাই

শরীয়তপুরের ১১ বছর বয়সী যমজ ভাই তানভীর হাসান ও তাফসীর হাসান। তাদের হাত ধরেই দেশের প্রযুক্তি জগতে নতুন আলো জ্বলছে। ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও মায়ের স্মার্টফোন ব্যবহার করেই তারা অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’-এর প্ল্যাটফর্মে সর্বকনিষ্ঠ অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেদের স্থান করে নিয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই দুই ভাইয়ের প্রযুক্তির প্রতি ঝোঁক স্বাভাবিকভাবেই প্রশংসনীয়। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না নিয়ে গত তিন বছর ধরে ইউটিউব এবং ইন্টারনেটের ফ্রি রিসোর্স থেকে কোডিং শিখেছে তারা। পরিবারের সীমিত আয়ের কারণে ল্যাপটপ কেনা সম্ভব হয়নি, তাই মায়ের ব্যবহৃত স্মার্টফোনটিই হয়ে উঠেছিল তাদের কাজের প্রধান মাধ্যম। এরই মধ্যে তারা তৈরি করেছে তিনটি অ্যাপ।

সম্প্রতি গত ১৯ আগস্ট বিডিঅ্যাপস কর্তৃপক্ষ তাদের শরীয়তপুরের বাসায় উঠিয়ে যান। সেখানে এক প্রশিক্ষণ সেশনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি ল্যাপটপ এবং ফুল অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সের স্কলারশিপ। এখন তারা আরও স্বাচ্ছন্দ্যে নিজেদের দক্ষতা অর্জনে মনোযোগী হতে পারবে।

পড়াশোনায়ও তারা সমান ভালো, প্রাথমিক স্তরে মেধাবৃত্তি অর্জন করেছে। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে তারা। মাইক্রোসফট বা নাসার মতো মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার আকাঙ্ক্ষা পোষণ করছে তানভীর ও তাফসীর। এছাড়া নিজেদের তৈরি একটি এআই রোবট উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দেওয়ারও ইচ্ছে আছে তাদের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...