যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১১:৪৫ এএম
যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত পথচারীর (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে বুধবার (২৬ আগস্ট) ভোররাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসপট্টি এলাকায় যান। সেখানে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তিকে একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...