সংবেদনশীল সময়ে বাংলাদেশ, আমলাতন্ত্র নিয়ে কথা বললেন তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৩:৩৫ পিএম
সংবেদনশীল সময়ে বাংলাদেশ, আমলাতন্ত্র নিয়ে কথা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বাস্তবতার পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির কারণেও সরকারকে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য এটি ইতিহাসের অন্যতম কঠিন সময়। ১৭ বছর পর দায়িত্ব পাওয়ার পরও সরকারকে একই আমলাতন্ত্র ও প্রশাসনিক কাঠামোর মধ্যে কাজ করতে হচ্ছে। তিনি সরাসরি বলেন, ‘উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি’। দীর্ঘদিনের প্রশাসনিক ধারা একদিনে পরিবর্তন করা সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেন।

সংবাদ প্রচার নিয়েও কিছু কথা বলেন আন্দালিভ রহমান। তিনি বলেন, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের প্রায় ৩৬ হাজার ওয়ার্ডে নানা ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। সব ঘটনা যদি সংবাদমাধ্যমে আসে, মানুষ ভাবতে পারে দেশে কেউ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তবে তিনি সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করার আহ্বান জানান এবং স্পষ্ট করে বলেন যে, সরকার স্বাভাবিক সময়ে দায়িত্ব পায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...