র্যাব, ডিএমপি ও পিবিআইসহ ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে। এর আওতায় র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ ১৭টি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া গত ৫ মে জারি করা ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও প্রত্যাহার করা হয়েছে।

