অপরাধ দমনে তেজগাঁওতে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৬৭
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত বুধবার (১৫ জুলাই) তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়, মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া আদাবর থানায় ১২ জন, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৯ জন করে, শেরেবাংলা নগর থানায় ১০ জন এবং তেজগাঁও থানা থেকে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছেন। তাদের মধ্যে মো. সাইফুল ইসলাম, সিজানুল হক, মোছা. লিপি, মো. রিপন ও মো. মনির হোসেনসহ ৬৭ জনের নাম গ্রেফতার তালিকায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সকল ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই সনদ বাস্তবায়নে বাধা, বিরোধীদলকে কঠোর সমালোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর
সংসদে ফোনালাপের বোঝাপড়া নিয়ে সরকার ও বিরোধীদলের তুমুল বাদানুবাদ
রাজধানীর ৬ থানায় মহড়ি চালিয়ে মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে…
শিক্ষিকা হত্যায় গ্রেফতার পনি গাজী, বাইকের রঙে ধোঁয়াশা
সংবিধান সংশোধন ও কমিটি পুনর্গঠন নিয়ে সংসদে সরকার-বিরোধী বাদানুবাদ
সংসদে ফোনালাপের ‘বোঝাপড়া’ নিয়ে সরকার-বিরোধী বাদানুবাদ

আরও পড়ুন

অপরাধ দমনে তেজগাঁওতে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৬৭
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত বুধবার (১৫ জুলাই) তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়, মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া আদাবর থানায় ১২ জন, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৯ জন করে, শেরেবাংলা নগর থানায় ১০ জন এবং তেজগাঁও থানা থেকে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছেন। তাদের মধ্যে মো. সাইফুল ইসলাম, সিজানুল হক, মোছা. লিপি, মো. রিপন ও মো. মনির হোসেনসহ ৬৭ জনের নাম গ্রেফতার তালিকায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সকল ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই সনদ বাস্তবায়নে বাধা, বিরোধীদলকে কঠোর সমালোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর
সংসদে ফোনালাপের বোঝাপড়া নিয়ে সরকার ও বিরোধীদলের তুমুল…
রাজধানীর ৬ থানায় মহড়ি চালিয়ে মোট ৭৬ জনকে…
শিক্ষিকা হত্যায় গ্রেফতার পনি গাজী, বাইকের রঙে ধোঁয়াশা
সংবিধান সংশোধন ও কমিটি পুনর্গঠন নিয়ে সংসদে সরকার-বিরোধী…