নিরাপত্তা অজুহাতে বঞ্চনায় ক্ষুব্ধ কলকাতার ক্রিকেটপাড়া
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনার পরও নিরাপত্তার অজুহাতে খেলতে না দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এর প্রতিবাদে আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তানের মতোই ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে।
কলকাতার ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকমহল মনে করছেন, নিলামে তোলার পর একজন খেলোয়াড়কে রাজনৈতিক কারণ দেখিয়ে সরিয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্তের ফলে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের তিনটি ম্যাচ আয়োজনের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, যা শহরটির ক্রিকেট ভক্তদের জন্য বড় হতাশা। বিজেপির একাংশ নেতা ও কিছু গণমাধ্যমের প্রচারণার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ক্রিকেটের সাথে রাজনীতি মেশানোর সমালোচনা করেছেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সম্বরণ ব্যানার্জী। তিনি বলেন, খেলোয়াড়দের বঞ্চিত করা এবং মাঠের খেলায় রাজনীতির হস্তক্ষেপ মোটেও শোভন নয়। অন্যদিকে, কলকাতার ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য ব্যানার্জী প্রশ্ন তুলেছেন, বিসিসিআই যদি বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দিতে না চায়, তবে নিলামের আগেই পাকিস্তানি প্লেয়ারদের ক্ষেত্রে যেমন করা হয়, সেরকম স্পষ্ট ঘোষণা দেয়া উচিত ছিল।
সম্পর্কিত খবর
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪ ঘণ্টা পাচ্ছে…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া দুই দল
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া করল থ্রি…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬ বিশ্বকাপে চমক
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য
জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম ব্যাক’

আরও পড়ুন

নিরাপত্তা অজুহাতে বঞ্চনায় ক্ষুব্ধ কলকাতার ক্রিকেটপাড়া
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনার পরও নিরাপত্তার অজুহাতে খেলতে না দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এর প্রতিবাদে আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তানের মতোই ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে।
কলকাতার ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকমহল মনে করছেন, নিলামে তোলার পর একজন খেলোয়াড়কে রাজনৈতিক কারণ দেখিয়ে সরিয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্তের ফলে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের তিনটি ম্যাচ আয়োজনের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, যা শহরটির ক্রিকেট ভক্তদের জন্য বড় হতাশা। বিজেপির একাংশ নেতা ও কিছু গণমাধ্যমের প্রচারণার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ক্রিকেটের সাথে রাজনীতি মেশানোর সমালোচনা করেছেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সম্বরণ ব্যানার্জী। তিনি বলেন, খেলোয়াড়দের বঞ্চিত করা এবং মাঠের খেলায় রাজনীতির হস্তক্ষেপ মোটেও শোভন নয়। অন্যদিকে, কলকাতার ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য ব্যানার্জী প্রশ্ন তুলেছেন, বিসিসিআই যদি বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দিতে না চায়, তবে নিলামের আগেই পাকিস্তানি প্লেয়ারদের ক্ষেত্রে যেমন করা হয়, সেরকম স্পষ্ট ঘোষণা দেয়া উচিত ছিল।
সম্পর্কিত খবর
ইরানের জন্য বিশেষ ছাড়, ম্যাচের আগে বাড়তি ২৪…
গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও পানামা, জয়ে মরিয়া…
দৃঢ় রক্ষণে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা, শিরোনাম হাতছাড়া…
মেসির অসমাপ্ত গল্প: ৩৯ বছর বয়সেও হ্যাটট্রিক, ২০২৬…
মেসির জাদুতে মুগ্ধ রাইস, বললেন-অবিশ্বাস্য
জোড়া গোলে উজবেকিস্তানকে ধরাশায়, রোনালদোর ঘোষণা ‘আই এম…