ভারতের আধিপত্যে পক্ষপাতদুষ্ট আইসিসি, বিস্ফোরক মন্তব্য আজমলের

প্রাইম বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১২:২৮ এএম
ভারতের আধিপত্যে পক্ষপাতদুষ্ট আইসিসি, বিস্ফোরক মন্তব্য আজমলের

পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাঈদ আজমল তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। তার অভিযোগ, সংস্থাটির শীর্ষ পদগুলোতে ভারতীয়দের আধিপত্যের কারণে তারা নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে। আজমল মনে করেন, যদি আইসিসি বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআইয়ের ওপর নিজেদের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তবে এই সংস্থার অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই।

বর্তমানে আইসিসির চেয়ারম্যান বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ এবং সিইও হলেন সংযোগ গুপ্ত। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তান আয়োজক হওয়া সত্ত্বেও নিরাপত্তার অজুহাতে সেখানে না খেলার সিদ্ধান্ত নেয় ভারত, যার ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পথ বেছে নেয় আইসিসি। আজমল বলেন, ভারতের পাকিস্তানে না খেলার পেছনে কোনো যুক্তি নেই, কিন্তু আইসিসি ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা এ বিরোধিতা করতে পারছে না।

সামগ্রিকভাবে আইসিসি তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মন্তব্য করেন এই কিংবদন্তি ক্রিকেটার। তার মতে, ভারতের কারণে বিশ্ব ক্রিকেটের স্বার্থে পক্ষপাতহীনভাবে কাজ করতে পারছে না সংস্থাটি। এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বে সমতা ফিরিয়ে আনতে আইসিসিকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এই বৈষম্য বজায় থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...