অ্যাশেজ পরাজয়ের পর মদ্যপানে মত্ত ইংল্যান্ড, সমালোচনার ঝড়

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ৯:১১ পিএম
অ্যাশেজ পরাজয়ের পর মদ্যপানে মত্ত ইংল্যান্ড, সমালোচনার ঝড়

অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হারার পর ব্যাটিং ব্যর্থতায় যখন ইংল্যান্ড দল কঠিন সমালোচনার মুখে, ঠিক তখনই নতুন বিতর্কে জড়িয়েছেন তারা। চার দিনের ছুটিতে উদ্দাম পার্টিতে মত্ত হয়ে সমালোচিত হয়েছেন ক্রিকেটাররা। বিশেষ করে বেন ডাকেটের একটি ভাইরাল ভিডিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) বেকায়দায় ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন ডাকেট এবং একজন সমর্থকের সঙ্গে স্পষ্টভাবে কথা বলতেও তিনি ব্যর্থ হন। এর আগে নাইটক্লাবে হ্যারি ব্রুকের আচরণ ও নুসা ট্রিপ নিয়েও বেশ আলোচনা হয়েছে। এই ঘটনায় ব্রিটিশ ক্রিকেটপ্রেমী এবং ধারাভাষ্যকারদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে বোর্ডকে।

এমন পরিস্থিতিতে দলের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। তিনি বলেছেন, সত্যি বলতে তাদের দলের অর্ধেক সদস্যই মদ্যপান করেন না, কেউ কেউ শুধু বিয়ার পান করেন। ম্যাককালামের মতে, জীবনে কখনও না কখনও সবাই একটু-আধটু মদ্যপান করেছেন, এটা খুব স্বাভাবিক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...