হারের বৃত্ত ভাঙতে মাঠে ঢাকা-নোয়াখালী, টস জিতলেন মিঠুন

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ১:৩৪ পিএম
হারের বৃত্ত ভাঙতে মাঠে ঢাকা-নোয়াখালী, টস জিতলেন মিঠুন

বিপিএলের পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দুই দল ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জিয়েছেন ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে হায়দার আলীর নেতৃত্বাধীন নোয়াখালী এক্সপ্রেস প্রথমে ব্যাটিং করতে নেমেছে।

পারফরম্যান্সের দিক থেকে এখন পর্যন্ত সবার নিচেই রয়েছে এই দুই দল। চার ম্যাচে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস, যারা বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলেও একটি জয়ও পায়নি নোয়াখালী এক্সপ্রেস এবং তারা তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে।

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয় অপরিহার্য হয়ে পড়েছে উভয় দলের জন্য। ব্যাটিং ইউনিটকে ঘুরে দাঁড়াতে প্রথমে ব্যাট করার সুযোগটা কাজে লাগিয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে মরিয়া হায়দার আলীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...